লোকসমাজ ডেস্ক॥ ফ্রান্সে রোববার নতুন করে কোভিড-১৯ রোগে ৪৮৩ জনের মৃত্যুর হিসাব যুক্ত হলো। তাতে মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ছাড়ালো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শনিবার মৃত্যু ছিল একশরও কম, ৯৬ জন। কিন্তু পরদিনই ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ মৃত্যু দেখলো ফ্রান্স। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, স্থানীয় স্বাস্থ্য সংস্থাগুলো ‘বাড়তি তথ্য’ সরবরাহ করায় এই সংখ্যা আরো বেড়েছে। তিনি বলেছেন, ‘হঠাৎ করেই মৃত্যু বেড়ে গেছে তা নয়।’ বিভিন্ন সময়ে বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ৪২৯ জনকে রোববার যুক্ত করা হয়েছে এই তালিকায়। মোট মৃত্যু ২৮ হাজার ১০৮ জনের। অবশ্য আগের দিনের চেয়ে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। শনিবারের ১ লাখ ৪২ হাজার ২৯১ জন আক্রান্ত ছিল, রোববার তা বেড়ে হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৮১ জন। তবে হাসপাতালে রোগীর সংখ্যা কমে গেছে। শনিবারের চেয়ে ৭১ জন রোগী কম ছিল রোববার। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ছাড়া পেয়েছেন ৪৫ জন, এখন সেখানে আছেন ২ হাজার ৮৭ জন।





