এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় অস্বচ্ছল নেতা-কর্মী ও শ্রমজীবী ঘরবন্ধী গরীব অসহায় ১শ ৫০টি পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ। রবিবার শহরের বেলা স্কুল মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক স¤পাদক দক্ষিণ বঙ্গের গণমানুষের নেতা অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক মিজানুর রহমান খানের নির্দেশনায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। চৌগাছা উপজেলা ও পৌরসভার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের হতদরিদ্র, ছিন্নমূল, পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দফাদার, সাবেক চেয়ারম্যান এম এ সালাম, বিএনপি নেতা মোবারক আলী, কাউন্সিলর আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সহোরাব হোসেন, সাংগঠনিক স¤পাদক এম এ মান্নান, মইন আহমেদ, আলম দফাদার,পলেন হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদি হাসান, রুবেল হোসেন, উজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন, সাংগঠনিক আবুবকর সিদ্দিক, জসিম উদ্দীন,রকি হোসেন, জাহিদ হাসান, বাবু রহমান,চৌগাছা সরকারী কলেজ ছাত্রদল নেতা মেহেরান হাসান জিত প্রমুখ।





