কলারোয়ার কুশোডাঙ্গায় বিএনপির ত্রাণ বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সহযোগিতায় অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কুশোডাঙ্গা হাইস্কুল চত্বরে ৪৪৯ জন কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
প্রতিটি ত্রাণ সামগ্রীর প্যাকেটে ১ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও একটি করে সাবান দেওয়া হয়। কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া ,সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন প্রমুখ।

ভাগ