স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত বাসের হেলপার গোলাম রসুলের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শনিবার ছাত্রলীগ নেতা রুবেল হুসাইনের নেতৃত্বে বিল্লাল হোসেন, আবিদুজ্জামান জিসানসহ নেতাকর্মীরা গোলাম রসুলের বাড়িতে গিয়ে একমাসের জন্য চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী প্রদান করেন। গোলাম রসুলের পিতা মাতাসহ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এই খাদ্যসামগ্রী গ্রহণ করেন।




