স্টাফ রিপোর্টার ॥ যশোরে নাহিদুজ্জামান বাবু (২২) নামে এক যুবককে একটি ওয়ান শ্যুটারগানসহ আটক করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে শহরের শংকরপুরস্থ আলহাজ মতিউর রহমান কামিল মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করা হয়। সে রেলগেট পশ্চিমপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, কোতয়ালি থানা পুলিশের এসআই শাহজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শংকরপুরস্থ আলহাজ মতিউর রহমান কামিল মাদ্রাসার সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি নাহিদুজ্জামান বাবুকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই আ ফ ম মনিরুজ্জামান জানান, আটক নাহিদুজ্জামান বাবুকে শনিবার আদালতে সোপর্দ এবং তার ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুনানি শেষে নাহিদুজ্জামান বাবুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।





