ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলার জামিরা ইউনিয়নে ‘মানুষের কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে শনিবার সকালে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় ইউপি কমপ্লেক্স অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরমান হাসান মোল্যা। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, জামিরা বাজার মুক্তময়ী যুব সংঘের সভাপতি আ. হালিম শেখ, সাধারণ সম্পাদক শেখ বাবলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেন, অভয়নগর ব্লাড ব্যাংকের সভাপতি ইমতিয়াজ হোসেন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান। বিএম মাহফুজ ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াছিন মোল্যা, রুহুল আমিন প্রমুখ।




