শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় করোনাভাইরাসে উপজেলার ১১টি ইউনিয়নের ১৮০টি গ্রামের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে খাদ্যসামগ্রী দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও শার্শা উপজেলা বিএনপি নেতা মহসিন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় মহসিন কবির শনিবার এসব খাদ্যসামগ্রী ঈদের শুভেচ্ছা হিসেবে ১ হাজার ৩১৩ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের হাতে তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,আলু, সেমাই ও চিনি।
শনিবার সকালে বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এর বড়আঁচড়া গ্রামের বাড়ি থেকে এসব খাদ্য সামগ্রী বিএনপির বিভিন্ন প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও শার্শা উপজেলা বিএনপি নেতা মহসিন কবিরের পক্ষে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বিএনপি নেতা নাসিমুল গনি বল্টু, আলমগীর সিদ্দিকী,কাজী শাহাজান সবুজ, আব্দুল কাদের খান, মোস্তফা কামাল মিন্টু, জামিরুল ইসলাম প্রমুখ।





