শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল হবিবর রহমান বিশ্বাস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব জমিতে স্কুলের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ভবারবেড় মাঠে ৫১ শতক জমির ওপরে নতুন ভবন উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন। এ সময় উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর এম এম বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর সফিকুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, মাস্টার আয়ূব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ইসাহক মিয়া, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, মিজানুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক লাবনী খাতুন, সহকারী শিক্ষক মহাসিন আলী, আমির হোসেন, মাও. আদম আলী, ডাক্তার সাহেব আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
স্কুলের প্রতিষ্ঠাতা বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান মাসুদুর রহমান মিলন বলেন,২০০৩ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতায় তার বাব বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হবিবর রহমান বিশ্বাস এর নামে স্কুলটি স্থাপন করা হয়। তিনি বলেন সফলতার সাথে স্কুলটি শিক্ষার মান উন্নত রেখে ১৭টি বছর পার করেছে। এখন স্কুলের নিজস্ব ভবনে কার্যক্রম চলবে। তিনি বলেন আগামীতে এ স্কুলের সাথে কলেজ খোলা হবে। তিনি এলাকার সকল সচেতন ব্যক্তিকে স্কুল উন্নয়নে এগিয়ে আসার জন্য দোয়া কামনা করেছেন।



