ক্রেতা সেজে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করলো ডিবি

স্টাফ রিপোর্টার ॥ ক্রেতা সেজে যশোর চৌগাছার ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন-চৌগাছা উপজেলার চান্দা (আফরা) গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মাদক স¤্রাজ্ঞী আলিমুন্নেছা রেকসোনা, আবুল বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম ও তেঁতুলবাড়িয়া গ্রামের আব্দুল হালিম ওরফে এলেম বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম পিপিএম জানান, আলিমুন্নেছা ওরফে রেকসোনা একজন চিহ্নিত মাদক স¤্রাজ্ঞী। দীর্ঘদিন ধরে তিনি মাদকের ব্যবসা চালিয়ে আসছেন। এ জন্য তাকে ধরতে ক্রেতার ছদ্মবেশে গত বৃহস্পতিবার বিকেলে তারা তার বাড়িতে ফেনসিডিল কিনতে যান। এ সময় রেকসোনা ফেনসিডিল নিয়ে এলে তাকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬ বোতল ফেনসিডিল। এছাড়া সেখান থেকে তার সহযোগী শফিকুল ইসলামকে তারা আটক করেন। পরে তাদের স্বীকারোক্তিতে মনিরুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে।

ভাগ