বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ করোনার কারণে ঘরে আটকে পড়া অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাগআঁচড়া রুবা কিনিক কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে কিনিকের পরিচালক ডা. আহসান হাবিব রানা, তার মা জোবাইদা খাতুন ও স্ত্রী ডা. জেরিন আফরোজ নিপু এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ইলিয়াস কবীর বকুল উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল ও তেল।



