কলারোয়া বাজারে কতিপয় ব্যবসায়ী মানছেন না সরকারি নির্দেশনা

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া বাজারের চৌরাস্তা মোড়, কাপুড়িয়া পট্টি, জুতাপট্টি এলাকার কয়েকটি দোকানে গোপনে মালামাল বেচাকেনা করা হচ্ছে। দোকানগুলোর ভেতরে ক্রেতা নিয়ে বাইরে থেকে শাটার নামিয়ে মালমাল বিক্রি করছেন একশ্রেনীর ব্যবসায়ী। তারা সরকারি নির্দেশনা মানছেন না। এতে অন্য ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ১০ মে থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কাপড়সহ কয়েকটি বাদে অন্য দোকানপাট খোলার কথা। কিন্তু কলারোয়ায় এ নির্দেশ ক্রেতা-বিক্রেতারা মানছেন না। এখানে সকাল নয়টার আগেই দোকানপাট খুলে দেয়া হচ্ছে। আবার বিকেল চারটার পর বন্ধ না করে খোলা রাখা হচ্ছে সন্ধ্যার পর পর্যন্ত। শুক্রবার এ দৃশ্য চোখে পড়ে উপজেলা সদরের চৌরাস্তা মোড়, কাপড়িয়া পট্টি, জুতা পট্টির কয়েকটি দোকানে। এদিন ক্রেতারা নির্ধারিত সময়ের পরও নির্বিঘেœ কেনাকাটা করেছেন এসব দোকান থেকে। বিষয়টি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে যারা সরকারি নিয়ম ও সময় মেনে ব্যবসা করছেন। তাদের দাবি, এ ব্যাপারে প্রশাসনের কঠোর হওয়া উচিত। এদিকে ব্যবসায়ীদের বলছেন, আর ক’দিন বাদেই ঈদ। ঈদের বেচাকেনা সারা বছরের টার্গেট থাকে। এখন ব্যবসা করতে না পারলে পথে বসতে হবে। যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করা হচ্ছে, তবে মাঝেমধ্যে সময়ের একটু হেরফের হয়ে যাচ্ছে।

ভাগ