সুন্দরবনে অভয়ারণ্য থেকে জেলেদের ট্রলার ও নৌকা আটক

শ্যামনগর ( সাতীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্য নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় জেলেদের ২টি ট্রলার ও ৫টি নৌকা আটক করেছেন বন-বিভাগের সদস্যরা। গত শুক্রবার ভোর ৬ টার দিকে সুন্দরবনে পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে নৌকা ও ট্রলার আটক করা হয়। বুড়িগোয়ালিনী বন অফিসের স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান অভিযান চালিয়ে মাছ ধারা জেলেদের ট্রলার ও নৌকা আটক করেন। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জেলেরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।

ভাগ