রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে মাঝিমাল্লাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে মোংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেলের রামপালস্থ ডাকরা-কালিগঞ্জ খেওয়াঘাটের মাঝিমাল্লাদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেন ফরিদুল ইসলামের ছোট ভাই শেখ ফিরোজ কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, বাঁশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুল্লাহ, বিএনপি নেতা আবু হায়াত, আলমগীর কবির বাচ্চু প্রমুখ। ড. শেখ ফরিদুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে অর্ধশতাধিক দরিদ্র মাঝিমাল্লার হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। এছাড়া এর আগে রামপাল ও মোংলার ২ হাজার ৫৫২টি পরিবারের মাঝেও তার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।




