“শুধু স্বজন আর কলিগরাই পারে সাহায্যের হাত লম্বা করতে “

0

স্টাফ রিপোর্টার ॥ শুধুমাত্র উদ্যোগ গ্রহণ ও উৎসাহ সৃষ্টির মধ্যদিয়ে যে, অনেক বড়ো কিছু করা সম্ভব তা আবারো প্রমাণ করলেন যশোরের কিছু বিশিষ্ট শিক। অবসরপ্রাপ্ত এসব শিক নিজেরাই প্রায় অর্ধ লাখ টাকার তহবিল গড়ে ত্রাণ বিতরণ করেছেন করোনায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে।
অনুপ্রেরণাদায়ী এই উদ্যোগটি নিয়েছিলেন যশোর সরকারি সিটি কলেজের সাবেক অধ্য প্রফেসর গোলাম মোস্তফা। তিনি জানান, প্রথমে উদ্যোগটা নিয়েছিলেন পরিবার ও স্বজনদের সাহায্য সহযোগিতায় কর্মহীন গৃহবন্দী দুস্থদের সহযোগিতা করবেন। কাজের শুরুতেই স্বজনদের আশাব্যাঞ্জক সাড়া পেয়ে তিনি অনুপ্রাণিত হন। বিষয়টি নিয়ে পরে তিনি তার দীর্ঘদিনের সহকর্মী একই কলেজের সাবেক অধ্য ও দৈনিক লোকসমাজের সম্পাদক অধ্যাপক নার্গিস বেগমের সাথে মতবিনিময় করেন। নার্গিস বেগম বিষয়টি দারুণ উদ্যোগ আখ্যা দিয়ে তাকে অনুপ্রাণিত করেন এবং এইকাজে যুক্ত হতে অবসরপ্রাপ্ত কলিগদের উদ্বুদ্ধ করার পরামর্শ দেন। একইসাথে তিনি নিজে উল্লেখযোগ্য অনুদান দিয়ে উৎসাহ যোগান। এরপর ঘনিষ্ট স্বজন ও সহকর্মীরা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন। এবং তাদের যৌথ সহায়তায় প্রায় অর্ধ লাখ টাকার তহবিল গড়ে ওঠে। যা পরে নগদ ও পণ্যের মাধ্যমে ত্রাণ হিসেবে বিতরণ করেছেন। ত্রাণ পেয়ে দুস্হদের তৃপ্তির হাসি তাকে অন্যরকম অনুপ্রেরণা যুগিয়েছে। প্রফেসর গোলাম মোস্তফা মনে করেন সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী তাদের কলিগ ও স্বজনদের অনুপ্রাণিত করে এই কঠিন সময়ে দুস্থদের মুখে তৃপ্তির হাসি ফুটাতে পারেন।