এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছা পৌর শহরে ঢাকা ফেরত এক প্রকৌশলীর বাড়ি লকডাউন ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার তার বাড়ীর সামনে লাল ফাক ঝুলিয়ে লকডাউন ঘোষনা করা হয়েছে। জানা যায়, শহরের ৭ নং ওয়ার্ডের এক বাসিন্দা ঢাকা ফেরত প্রকৌশলীর বাড়ি লকডাউন ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন। চৌগাছা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান বলেন, ওয়ার্ডের আমার মহল্লার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিকের ছেলে সিভিল ইঞ্জিনিয়ার পদে ঢাকায় চাকুরী করেন। চাকুরির করার সুবাদে তিনি ঢাকায় থাকেন। ১২ মে তিনি ঢাকা থেকে বাড়িতে এসেছেন। করোনা ভাইরাস সারা দেশের মধ্যে ঢাকাতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। সে কারণে ১৫ মে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন খবর পেয়ে ঢাকা ফেরত ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষনা করে লাল পতাকা বেঁধে দিয়ে গেছেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল লকডাউনের সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু ওই ব্যক্তি ঢাকা থেকে চৌগাছার বাসাতে এসেছেন সে কারণে পরিবারের সকলেই ১৪ দিনের জন্য নিজ বাড়িতেই লকডাউনে থাকবেন। এই ১৪ দিন কেউ ঘরের বাইরে আসবে না, এমনকি বাইরের কেউ ওই বাড়িতে প্রবেশ করবে না।





