এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় মটরসাইকেলের ধাক্কায় বাবু (২২) নামে এক বুদ্ধি প্রতিবন্দ্বী যুবক নিহত হয়েছেন। সে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মশিউরনগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী খবির উদ্দিনের ছেলে।
প্রত্যদর্শীরা জানান গত ১১ মে সোমবার সকালে চৌগাছা-যশোর সড়কের মশিউরনগর বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মটরসাইকেল বাবুকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাবু জ্ঞান হারিয়ে ফেলে এবং মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাকে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতাল নেয়। সেখান থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং পরে উন্নতচিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দুইদিন ঢাকা মেডিকেল হাসপাতালে তার অবস্থার কোন উন্নিত না হওয়ায় চিকৎসকরা তার বাঁচার আশা ত্যাগ করে বাড়িতে পাঠিয়ে দেন। শুক্রবার সকালে বাড়িতে সে মৃত্যুবরণ করে। সিংহঝুলি ইউনিয়েনর ১ নং মিশিউরনগর ওয়ার্ডের মেম্বর জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ জুম্মার নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।





