খুলনা সংবাদদাতা ॥ কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জনসেবার ঐকান্তিক ইচ্ছা থাকলে ক্ষমতা বা পদ লাগে না। মনের ইচ্ছা ও মহান আল্লাহ্তায়ালার তৌফিকে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। দিন যত যাচ্ছে সমাজের প্রেক্ষাপট ভিন্ন দিকে রূপ নিচ্ছে। যেমন আক্রান্তের সংখ্যা বাঁড়ছে, তেমনি মৃত্যু’র মিছিলের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আমরা অনেকে কাঁচের গ্লাস বা এসি রুমে বসে বর্তমান সময়ের অসহায় মানুষের সুখ-দুঃখের কথা বুঝতে পারছি না, বা বোঝার চেষ্টা করছি না। হতদরিদ্র জনগোষ্ঠির জন্য বিএনপি’র ত্রাণ কর্মক্রম অব্যাহত থাকবে। কিন্তু সরকার দলীয় জনপ্রতিনিধিরা এখনও চুরির কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতিদিন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি চাল, ডাল, তেল, ভোট চোরের প্রতিনিধিদেরকে ক্ষমতা থেকে অব্যাহতি দেয়া হচ্ছে। জনগণের অধিকার থেকে তাদের বঞ্চিত করবেনা। জনগণের টাকায় কেনা খাদ্যদ্রব্য তাদের মাঝে বন্টন করুন। আমরা বিএনপি পরিবারের নেতা-কর্মি সব সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ জিয়ার আর্দশে অনুপ্রেরণীত হয়ে মা-মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ দিনের দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে গরীব দুখি মানুষের পাশে আছি ইনশাল্লাহ্।
শুক্রবার দুপুর ২টায় নগর বিএনপি’র ত্রাণ কর্মসুচির অংশ হিসেবে নগর বিএনপি’র উদ্যোগে ১৮নং ওয়ার্ডের নবপল্লী কমিউনিটি সেন্টারে গৃহবন্ধি মটর শ্রমিকদের মাঝে এবং দুপুর আড়াটায় ২৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ও ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরজু’র সার্বিক সহযোগিতায় মানবেতর বাজার নামে খ্যাত বসুপাড়া এতিমখানার মোড়ে করোনায় কর্মহীন মানুষের মাঝে বিভিন্ন প্রকার সবজী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, একরামুল কবির মিল্টন, শরিফুল ইসলাম বাবু, হাফিজুর রহমান মনি, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আনিসুর রহমান আরজু, আব্দুল আলিম, হেদায়েত হোসেন হেদু, ওহেদুজ্জামান খোকন, ইকবাল হোসেন, শামীম আশরাফ, সাইফুল ইসলাম মল্লিক, সাহেব আলি, আল আমিন তালুকদার প্রিন্স, শরিফুল ইসলাম সাগর, ফজলুর রহমান, শাহাদাৎ হোসেন বাবলু, মোস্তফা জামান মিন্টু, স্বপন তালুকদার, ফিরোজ আহমেদ, শাহাদাৎ হোসেন আশিকুর রহমান আশিক, সাজ্জাদ হোসেন জিতু, মুশফিকুর রহমান অভি, মহিম আহমেদ রুবেল, ওয়াদুদ খান, রাজিবুল আলম বাপ্পী, আব্দুল আহাদ শাহীন, ইমরান হোসেন, আল মামুন, মোস্তফা শেখ দুলাল, তুহিন ইসলাম, আসাদুজ্জামান রিপন, মোয়াজ্জেম হোসেন, ইসবুল রহমান ইমন, জাকির হোসেন, ইয়াসিন মোল্লা, ইউসুফ হোসেন আপন, আল আমিন মোল্যা শিমুল, নাইম ইসলাম, এলিন হোসেন অন্তর, আল মুহিমুন রেজা প্রমুখ।
অপরদিকে দুপুর দেড়টার দিকে সদর থানার ২৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর পিটিআই মোড়ে অসহায় গরীব দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, ইশহাক তালুকদার, কামরান হাসান, জিএম রফিকুল হাসান, মাসুদ খান বাদল, ইকবাল হোসেন, ডা. ফারুক হোসেন, টিপু হাওলাদার, আবু তালেব, নুরুল ইসলাম লিটন, হেমায়েত হোসেন, শাকিব হোসেন, মাহাতাব উদ্দিন, ইদ্রিস আলি, রাজিবুল বাপ্পী, জাহাঙ্গীর হোসেন, মোতালেব আলি, হাবিবুর রহমান, জুয়েল আলি প্রমুখ।





