ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী আব্দুস সাত্তার চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন ও দুস্থ ৪ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার বিকালে স্থানীয় টাওরা দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রেখে বামনআলী, চাঁপাতলা, সৈয়দপাড়া, টাওরা গ্রামের ৮০ টি পরিবারের মাঝে ৩০০ টাকা করে প্রদান করা হয়। কাজী আব্দুস সাত্তার জানান, পানিসারা ইউনিয়নের ১৬টি গ্রামে তিনি বর্তমান পরিস্থিতিতে ৪ শতাধিক পরিবারের মাঝে ৩ শত টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করবেন। এসময় উপস্থিত ছিলেন, পানিসারা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, এড.কাজী সারাফাত হোসেন, টাওরা দাক্ষনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সালাম, আসাদুজ্জামানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সুরোতজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫ টি গ্রামের ১০০ টি পরিবারের মাঝে একই পরিমান নগদঅর্থ প্রদান করা হয়েছিল। এছাড়া শনিবার রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও রোববার মহিনিকাটি স্কুল মাঠে বাকি ৭টি গ্রামের মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হবে বলেও জানান বিএনপি নেতা কাজী আব্দুস সাত্তার।




