তালায় বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ দেশের চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রার্দুভাবে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে সাতক্ষীরার তালা উপজেলায় কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। শুক্রবার (১৫ মে) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব। প্রথম দিনে ৪০০ পরিবারের মাঝে চাল ও আলু বিতরণ করা হয়। খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শহিদুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম ফারুখ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্য শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মির্জা আতিয়ার রহমান, বিএনপি নেতা গাজী আছির উদ্দীন, শিক্ষক মোসলেম উদ্দীন প্রমুখ। এসময় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তৃণমূলের নেতৃবৃন্দের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ ত্রান বিতরণ উপজেলার প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেওয়া হবে।

ভাগ