যশোর শিক্ষা বোর্ড স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ধান কাটলেন

বৃহস্পতিবার যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বোরো ধান আহরণে কৃষকদের সহায়তা প্রদান করেছেন। করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবজনিত বৈশ্বিক মহামারির প্রভাব বাংলাদেশেও পড়েছে। অন্যদিকে সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণ ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর সঠিক সময়ে কৃষকের ঘরে বোরো ধান আহরণের ক্ষেত্রে কৃষকের সহায়তা করার জন্য এলাকার শিক্ষক ও শিক্ষার্থীদের আহবান জানান। যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থী পার্শবর্তী এলাকা সদরের ঘুরুলিয়ার মাঠে ধান কেটে কৃষকদের সহায়তা করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোস্তফা, এইসি এর নেতৃত্বে ৬০ জন শিক্ষক ও শিক্ষার্থীর একটি দল কৃষক আবু মুসার প্রায় দুই বিঘা জমির ধান কাটে। অধ্যক্ষ এসময় বোরো ধান আহরণের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে এলাকার কৃষকদের সহায়তা করার জন্য অনুরোধ করেন। বিজ্ঞপ্তি

ভাগ