চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক লিয়াকত হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দীন, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ আহমেদ প্রমুখ।





