মোরেলগঞ্জে বোরো ধান সংগ্রহ শুরু

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযান-২০২০ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু ফিতা কেটে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে গোডাউন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামীম হাসান। চলতি বছরে সরকারিভাবে ৫৮০ মেট্রিক টন বোরো ধান ১ হাজার ৪০ টাকা মণ দরে সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

ভাগ