পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছার কপিলমুনিতে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। বৃহস্পতিবার সকালে খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, এসএম নাজমুল হুদা মিন্টু, শেখ জহিরুল ইসলাম বাবু, গোলাম রব্বানি, সাদ্দাম হোসেন, শেখ রাজু আহমেদ ও মিনারুল ইসলাম।




