তালা (সাতীরা) সংবাদদাতা ॥ তালায় পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ২ বিঘা জমির পাট কেটে বিনষ্ট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া-চাঁদকাটি মাঠে। কৃষকের প্রায় ৫০ হাজার টাকার মত ক্ষতিসাধিত হয়েছে।
উপজেলার চাঁদকাটি গ্রামের মৃত এরফান আলী সরদারের ছেলে নাজমুল হুদা ওরফে নজরুল সরদার জানান, একই এলাকার নিজাম মোড়ল গংয়ের সাথে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন সময় তার ২ বিঘা জমির পাট কেটে সাবাড় করে দিয়েছে। তার প্রায় ৫০ হাজার টাকার য়তি হয়েছে। এ ঘটনায় তিনি উর্ধ্বতন প্রশাসনের কাছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। তবে নিজাম মোড়ল জানান, পাট কাটার সাথে তিনি জড়িত নন। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, ঘটনাটি তিনি শুনেছেন, তবে কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



