শার্শায় বিএনপি নেতা তৃপ্তির খাদ্যসামগ্রী বিতরণ

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় করোনাভাইরাসে কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি বৃহস্পতিবার নিজস্ব অর্থায়নে শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ৫হাজার মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল ও আলু। বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া বাজার থেকে এসব খাদ্যসামগ্রী শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে ৯৯টি ওয়ার্ডে প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় মফিকুল হাসান তৃপ্তির পক্ষে উপস্থিত ছিলেন, তার ভাই অ্যাড আরিফুল ইসলাম শান্তি, শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, বিএনপি নেতা, শিশু কল্যাণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলাম ছোট, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর ইছাহক মিয়া প্রমুখ।

ভাগ