স্টাফ রিপোর্টার॥ কবি ও সাংবাদিক ফখরে আলমের মৃত্যুতে যশোরে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবরে প্রয়াতে বাড়িতে ছুটে যান সতীর্থ সাংবাদিকরাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া শহরের এ বিশিষ্টজনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠান প্রধান।
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য সচিব অ্যাড.সাবেরুল হক সাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এবং জেলা সভাপতি কমরেড নাজিমউদ্দিন ও সাধারণ সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু।
প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক আহসান কবির, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সহ সভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর এবং জেইউজে নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক এই শোক প্রকাশ করেছেন।
পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র সহ সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, নির্বাহী সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।
সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি ও সদস্য সাইফুর রহমান সাইফ।
বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনিসহ সকল সদস্যবৃন্দ। চাঁদের হাট যশোর জেলা শাখার সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদার অপু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। অনুরুপ শোক বিবৃতি দিয়েছেন চাঁদের হাট সংগীত নিকেতনের অধ্যক্ষ শ্রীতারাপদ দাস। যশোর কলেজের অধ্য মুস্তাক হোসেন শিম্বা, চারুপীঠের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ। সুরধুনী সঙ্গীত নিকেতন।
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, দৈনিক কালের কণ্ঠ যশোর অফিসের বিশেষ প্রতিনিধি ফখরে আলমের মৃত্যুতে চৌগাছা প্রেস কাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বিবৃতি দিয়েছেন, চৌগাছা প্রেস কাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সহ-সভাপতি সোহেল কবির, সাধারণ স¤পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সহ-স¤পাদক হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক স¤পাদক এম এ রহিম, অর্থ স¤পাদক আসাদুজ্জামান মুক্ত, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া স¤পাদক বাবুল আক্তার, দপ্তর স¤পাদক এইচ এম ফিরোজ হোসেন, সাংগঠনিক স¤পাদক শ্যামল কুমার দত্ত, পত্রিকা বিষয়ক স¤পাদক আব্দুল আলিম প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।




