নড়াইলে আবারও লকডাউন ঘোষণা কালিয়ার মুয়াজ্জিন করোনা শনাক্ত

শিমুল হাসান, লোহাগড়া (নড়াইল) ॥ নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের মসজিদের এক মুয়াজ্জিনের (৬০) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কালিয়ার ইউএনও বলেন, করোনা আক্রান্ত মুয়াজ্জিনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে, নড়াইলবাসীর স্বাস্থ্য সুরা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে জেলা প্রশাসক আজ শুক্রবার থেকে সব ব্যবসা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন। করোনা উপসর্গে মৃত নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া এলাকার বিশ্বজিত রায় চৌধুরী (৫০) করোনা পজিটিভ ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা। তিনি বলেন, করোনা উপসর্গে মৃত বিশ্বজিত রায় চৌধুরীর নমুনা পরীক্ষার রিপোর্ট মঙ্গলবার (১২ মে) রাতে পেয়েছি। রেজাল্ট পজিটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনা আক্রান্ত হয়ে গত ৯ মে রাতে মারা যান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার বড়দিয়া গ্রামের বিশ^জিত রায় চৌধুরী করোনা উপসর্গে গত ৯ মে গভীর রাতে মারা যান। যদিও তার মৃত্যুর পর পরিবারের কেউ সৎকারসহ অন্যান্য কাজে এগিয়ে আসেননি। ঘরের মধ্যে তার মৃতদেহ রেখে আত্মগোপনে যান স্ত্রী ও সন্তানসহ আত্মীয়-স্বজনেরা। এ পরিস্থিতিতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা ও কালিয়া প্রেস কাবের কোষাধ্যক্ষ সাংবাদিক ফসিয়ার রহমানসহ চারজন ঘর থেকে বিশ^জিত রায় চৌধুরীর লাশ বের করে সৎকারের ব্যবস্থা করেন। কালিয়ার বড়দিয়া গ্রামের নির্মল রায় চৌধুরীর ছেলে বিশ^জিত রায় চৌধুরী ঢাকার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। ঢাকা থেকে সর্দি,কাশিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর দুদিন আগে বাড়িতে আসেন তিনি। অপরদিকে, করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে আজ শুক্রবার (১৫ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার, কৃষিপণ্য এবং ওষুধের দোকানসহ জরুরি পরিষেবা ব্যতীত সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল থেকে এ নির্দেশ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম সবাইকে মেনে চলতে হবে।

ভাগ