খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভূতপূর্ব প্রতিষ্ঠান খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম অধ্যক্ষ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীণ বিভাগীয় প্রধান প্রফেসর হায়দার আযম গত ১২ মে আমেরিকার অস্টিনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। প্রফেসর হায়দার আযম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুয়েট এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। তিঁনি প্রফেসর হায়দার আযম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এক শোক বার্তায় কুয়েট ভাইস-চ্যান্সেলর বলেন, ‘প্রফেসর হায়দার আযম এর মৃত্যুতে আমরা একজন গুণী প্রকৌশলী ও শিক্ষাবিদ হারালাম, তাঁর অভাব অপূরণীয়।’ বিজ্ঞপ্তি



