পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরে করোনায় ঘর বন্দি দরিদ্র, অসহায়, দুস্থ মানুষের মাঝে রমজান ফুড প্যাক ও হাইজেনিক কিট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যশারের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই কর্মসূচির উদ্বোধন করেন। জেলা কালেক্টরেট ভবনে জেলা প্রশাসকের কক্ষে উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে এডিএলজি কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান, মুসলিম এইড যশোরের অধ্যক্ষ প্রকৌশলী আরিফ নুর, রেজিস্ট্রার নূর ইসলাম,একাউন্টস অফিসার নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সামাজিক নিরাপত্তা দূরত্ব নিশ্চিত করে এসময় জেলা প্রশাসক কয়েকজন সুবিধাভোগীর হাতে ফুড প্যাকেজের গিফট ভাউচার তুলে দেন। পরে এই গিফট ভাউচারপ্রাপ্তরা শহরের এইচ এম এম রোডের ফেস্টিভ শপিং মল থেকে তাদের পছন্দ মতো ২৫শ’ টাকা সমমুল্যের খাবার ক্রয় করে নেন। এছাড়া প্রতিটি সুবিধাভোগীকে ১৮শ’ টাকা মুল্যের হাইজেনিক কিট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।



