কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক ব্যক্তির মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে শ্বশুর বাড়িতে করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে আগত শুকুর আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির জ¦র-সর্দি-কাশি ও শ^াসকষ্ট ছিল। এছাড়াও তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
মৃত ব্যক্তি উপজেলার চাপরাইল ঘোপপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকাতে একটি মার্কেটের নৈশ প্রহরীর চাকরি করতেন। কাশিপুর গ্রামের মৃত ব্যক্তির শ্যালকের ছেলে সবুজ হোসেন জানান, বুধবার রাতে তিনি ঢাকা থেকে জ¦র-সর্দি-কাশি ও শ^াসকষ্ট নিয়ে তাদের বাসায় আসেন। তিনি আগে থেকেই ডায়াবেটিস রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে যশোরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি রাতেই মারা যান। সকালে কালীগঞ্জ হাসপাতাল থেকে কয়েকজন এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।

ভাগ