স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের সার্বিক সহযোগিতায় জেলা যুবদলের সহ-সম্পাদক আনোয়ার পারভেজের ব্যবস্থাপনায় যশোর জেলা যুবদলের পক্ষ থেকে করোনায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল যশোর শহরের ৫ নং ওয়ার্ডের জিলা স্কুল মোড়ে ১২০টি অসহায় পরিবারে মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, সিনিয়র য্গ্মু সম্পাদক নাজমুল হোসেন বাবু, সহ-সভাপতি আরাফাত হোসেন লিটন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, যুবদল নেতা খালিদ হাসান বাবু, সিরাজুল ইসলাম, কামাল হোসেন বাবু প্রমুখ।যশোরে যুবদলের পক্ষ থেকে



