স্টাফ রিপোর্টার ॥ যশোর লৌহ ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া দোকান কর্মচারীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল সকালে সমিতির নড়াইল রোডস্থ কার্যালয়ের সামনে শতাধিক কর্মচারীদের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেন সমিতির সাধারণ সম্পাদক আবুল বাসার সাইফুদ্দৌলা। এ সময় উপস্থিত ছিলেন- সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম আরজু, অর্থ সম্পাদক ইউনুছ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. আনোয়ার আলীসহ কর্মকর্তাবৃন্দ।



