এবার ধানের ক্ষেতে সরকারি কর্মকর্তারা

অশোক কুন্ডু, নড়াইল॥ দরিদ্র অসহায় কৃষকের জমির ধান কেটে দিলেন নড়াইলের জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সদর উপজেলার ডুমুরতলা গ্রামের কৃষক আব্দুল আলিমের ২৭ শতক জমির ধান কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এসময় নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক চিন্ময় রায়, সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিশ্বাস,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ রানা, সদর উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি প্রভাত কুমার তরফদার, সাধারণ সম্পাদক বাদল কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক চিন্ময় রায় বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজাার আহ্বানে কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। বুধবার সকাল থেকে আমাদের অফিসের ২০ জন কর্মকর্তা-কর্মচারী মিলে কৃষকের ধান কাটা শুরু করি। যখন কোনও অসহায় দরিদ্র কৃষক ধান কাটতে শ্রমিক পাবেন না, আমরা তাদের ধান কেটে দেবো।’

ভাগ