৩০ মে পর্যন্ত বাড়ছে ছুটি, ঈদে যাতায়াতের সুযোগ নেই

লোকসমাজ ডেস্ক॥ সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ছে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন। তবে ঈদের যাতায়াতের সুযোগ থাকছে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, ঈদের আগে মাত্র চারটি কর্মদিবস রয়েছে। সে হিসেবে চারদিনের জন্য অফিস খুলে আরও সমস্যা হতে পারে। এজন্য ওই চারদিন এবং ঈদের বন্ধসহ ঈদ পরবর্তী সময় পর্যন্ত ছুটির ঘোষণা আসতে পারে। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মে শবে কদরের ছুটি রয়েছে, ২২মে এবং ২৩মে সাপ্তাহিক ছুটি এবং ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটি রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিস সমূহ প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীতে তা কয়েক দাফে ১৭ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

ভাগ