ঝিকরগাছায় বিএনপি খাদ্য সামগ্রী বিতরণ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ চলমান করোনা পরিস্থিতিতে যশোরের ঝিকরগাছা ইউনিয়নের দক্ষিন বাঁকড়ায় বিএনপির উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ধারাবাহিক খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসেবে বুধবার সকালে দক্ষিন বাঁকড়া স্কুল মাঠে ২২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএসএম আলী আকবার, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আমিরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি আকবার আলী, বিএনপি নেতা আছির উদ্দিন, হাজী মতিয়ার রহমান, বাঁকড়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক জামির হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ভাগ