ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি॥ আটারা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম প্রাণঘাতী করোনাভাইরাস এর কারণে মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসাবে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার শনিবার দুপুর ২টায় ইউনিয়ন কার্যালয়ে খানজাহান আলী থানা এলাকায় কর্মরত সংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, কাজী আজাদুর রহমান হিরোক, সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দিন, মিহির রঞ্জন বিশ্বাস, মোশারেফ হাওলাদার, মিয়া বদরুল আলম, শেখ শহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনসহ খানজাহান আলী থানা এলাকায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।





