স্টাফ রিপোর্টার,কেশবপুর(যশোর)॥উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আজিজুর রহমানের নামে একর পর এক মিথ্যা অভিযোগ এনে হয়রানির ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, গত ৭ মে সকাল ১০ টার দিকে সরকারের পক্ষ থেকে টি সিবি’র মাল বিক্রয়ের জন্য ভালুকঘর আজিজিয়া মাদ্রাসার মাঠে আসলে আমি একজন মেম্বার হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রেতাদের লাইন দিয়ে মালামাল ক্রয়ের জন্য বলি। সে মোতাবেক সাধারণ মানুষ যখন সারিবদ্ধ হয়ে মালামাল ক্রয় করতে থাকে এ সময় ভালুকঘর গ্রামের আব্দুল মালেক সানার ছেলে আব্দুর রহমান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে লাইন ছাড়াই মালামাল ক্রয়ের চেষ্টা চালায়। এ সময় অপেক্ষামান সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ঠেলাঠেলি শুরু করলে আমি মেম্বার হিসেবে এগিয়ে আসি এবং তাদের নিবৃত্ত করি। এবং আমিও তাকে লাইনে দাঁড়িয়ে মালামাল ক্রয়ের অনুরোধ করি মাত্র। এর পর আব্দুর রহমান আমাকে সহ আমার সাথে উপস্থিত পার্থ সারথী রায় চৌধুরীকে বিভিন্ন রকম হুমকী দিয়ে যায় ,যা এলাকার মানুষ জানে। এ ঘটনার পর সম্পুর্ন মিথ্যা ভাবে তাকে নাজেহাল ও ছিনতাই করার ঘটনায় কেশবপুর থানায় অভিযোগ করেছে যা সম্পুর্ণ মিত্যা ও হয়রানি মুলক। এ ধরনের মিথ্যা অভিযোগের প্রতিকার চেয়ে ইউপি মেম্বার আজিজুর রহমান কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।





