শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় মাদকসেবীর ধারালো অস্ত্রের আঘাতে মাদক ব্যবসায়ীর শিশুপুত্র আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় মাদকসেবী মুন্না (২৫) কে আটক করেছে।সূত্র জানায়, সোমবার দুপুরে শার্শা উপজেলার নাভারন যাদবপুর (ডকের বাগান) গ্রামে মাদক ব্যবসায়ী মোয়াজ্জেম মোড়ল ও জুলফিকার আলী জুলুর সাথে একই এলাকার মাদকসেবী মুন্নার মাদক কেনাবেচা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মুন্না ধারালো অস্ত্র দিয়ে জুলুকে আঘাত করে। কিন্তু আঘাতটি লাগে জুলুর ৪ বছরের পুত্র শাহরিয়ারের কপালে। এতে শিশুটি গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত মুন্নাকে আটক করেছে শার্শা থানার পুলিশ।





