তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা প্রতিবন্ধী স্কুলে মাঠে ৮০ জন শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, ডিজাস্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের পরিচালক আমিষ কুমার দাস, সভাপতি দেবাশীষ কুমার দাস, প্রধান শিক্ষক চন্দনা দাস, ইউপি সদস্য ইয়াছিন প্রমুখ।



