মহেশপুরে দরিদ্রদের মাঝে নগদ টাকা ও খাদ্য বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে দরিদ্র মানুষের মাঝে সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে মহেশপুর প্রেসকাবের হলরুমে প্রায় একশ জনের মধ্যে এগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহেশপুর প্রেসকাবের সভাপতি আব্দুর রহমান, মহেশপুর পৌর জাতীয় পার্টি (জাপা)’র সভাপতি আব্দুল কাদের আলম, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক মকলেচুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, যুব সংহতির সভাপতি আজাদুর রহমান আজাদ, সাংবাদিক এনামুল হক দুলু, জাহিদুল ইসলাম, দাউদ হোসেন, নাজমুল হোসেন প্রমুখ।

ভাগ