স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥মহামারি করোনা ভাইরাসের কারণে বেকার শ্রমিকদের মাঝে যশোরের মনিরামপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চাল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পৌরশহরের নারকেল বাজারে সংগঠনের অফিস চত্বরে প্রায় সাড়ে তিনশ’ শ্রমিকের মাঝে পণ্যসামগ্রী বিতরন করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান জানান, করোনা ভাইরাসের কারনে বেকার প্রায় সাড়ে আটশ’ শ্রমিকের মাঝে এসব পণ্য সামগ্রী বিতরণ করা হবে। মঙ্গলবার এ পণ্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসভাপতি বিজয় বিশ্বাস, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, শরিফুল ইসলাম প্রমুখ।




