লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়ায় কৃষকের পাঁকা ধান কেটে ঘরে তুলে দিতে ছাত্রলীগের ২১ সদস্যের স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় কৃষকের পাঁকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউনয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। সূত্র জানায়, মঙ্গলবার (১২ মে) দিনভর নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের কৃষক কামরুল শিকদারের ৩২ শতাংশ জমির পাঁকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় মল্লিকপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা-কর্মীরা। বিদ্যমান করোনা পরস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় পাঁকা ধান কাটতে সমস্যা হচ্ছিল। মোবাইল ফোনে খবর পেয়ে মল্লিকপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি থান্দার মনিরুজ্জামান সোহাগের নেতৃত্বে ২১ জনের ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম এ ধানকাটা কার্যক্রমে অংশ নেয়।




