যবিপ্রবির করোনা শনাক্ত টেস্ট নিয়ে বিতর্কের অবসান দাবি বাম গণতান্ত্রিক জোট যশোরের

বাম গণতান্ত্রিক জোটের সিপিবি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাসদ, বাসদ (মার্কসবাদী) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদীর) যশোর জেলা সমন্বয় কমিটির এক সভা মঙ্গলবার দুপুর ১২ টায় কমরেড আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও উৎকন্ঠার সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনা ভাইরাস শনাক্তকরণ টেস্ট নিয়ে বিতর্ক প্রশ্নের অবসান ও করোনা টেস্ট অব্যাহত রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, যশোরবাসীর দাবি ও আমাদের আন্দোলনের ফলে সরকার যশোরে করোনা টেস্টের অনুমতি দেয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের সর্বাধুনিক পরীক্ষাগারে দেশের মেধাবী শিক্ষক মন্ডলী দ্বারা পরীক্ষা করে সহজ ও দ্রুততার সাথে যশোরসহ এই অঞ্চলের মানুষ করোনার টেস্টের রেজাল্ট পাচ্ছিলাম। এতে আমরা সতর্ক ও সচেতন হয়ে করোনা প্রতিরোধে ভূমিকা রাখতে পারছিলাম। হঠাৎ আমরা লক্ষ্য করছি যশোরের টেস্ট নিয়ে অযথা অপপ্রচারে করা হচ্ছে , স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু লক্ষ্য করলে আমরা দেখতে পাই দেশের অন্যান্য পরীক্ষাগারের টেস্টের সাথে যশোরের টেস্টের মানের মিল আছে। তারপরও আমরা বলতে চাই যশোরের টেস্টে যদি কোন ত্র“টি থাকে, তবে তা দূর করে টেস্ট অব্যাহত রাখা হোক। নেতৃবৃন্দ একই সাথে যশোর মেডিকেল কলেজের হাসপাতাল ও ভেনটিলেটরসহ আইসিইউ দেওয়ার জোর দাবি জানান। সভায় বক্তব্য রাখেন কমরেড ইকবাল কবির জাহিদ, কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড তসলিমউর রহমান, কমরেড আলাউদ্দিন ও কমরেড গোলাম মোস্তফা। বিজ্ঞপ্তি।

ভাগ