চুয়াডাঙ্গার ৪টি উপজেলায় দোকান খুলেছে, স্বাস্থ্যবিধি মানছে না কেউ

রিফাত রহমান, চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ গত সোমবার থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন জেলার ৪টি উপজেলা এলাকায় সীমিত আকারে দোকান খুলে দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকানপাট খোলার কথা থাকলেও বাজার ঘুরে দেখা গেছে জেলা শহরের সমবায় নিউ মার্কেট, আলী হোসেন সুপার মার্কেট, প্রিন্স প্লাজা ও আব্দুল্লাহ সিটি মার্কেটের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও, বড়বাজার পুরাতন গলির মুখে এ রকম কোন ব্যবস্থা নেই। শুধু মাত্র সমবায় নিউ মার্কেট ও আব্দুল্লাহ সিটি মার্কেটে একমুখী চলাচলের নিয়ম মানলেও অন্য কোন মার্কেটে তা মানা হচ্ছেনা। দোকানগুলোতে নারী, পুরুষ ও শিশুদের উপচেপড়া ভীড় দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার মার্কেট ও দোকানপাট গুলোর একই চিত্র। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম আকষ্মিক মার্কেট ও দোকান পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, নিয়ম না মানলে ব্যবসায়ীসহ ক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভাগ