চৌগাছায় ইউএনওর ত্রাণ তহবিলে আশা’র খাদ্যসহয়তা

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ তহবিলে খাদ্য সহয়তা দান করেছে বেসরকারি সংস্থা আশা। সংস্থার চৌগাছা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের হাতে ২শ’ প্যাকেট খাদ্য সহয়তা তুলে দেয়া হয়েছে। উপজেলা শাখার ব্যবস্থাপক হারুন অর রশিদ ও শহিদ কামাল জানান, আশা’র কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী উপজেলার কর্মহীন অসহায় মানুষের জন্য ২ শ’ প্যাকেট খাদ্যসামগ্রী উপজেলা নির্বাহী অফিসারের ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, কেজি আলু ও ১ কেজি লবণ রয়েছে। যার আনুমানিক মোট মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। খাদ্য সহতা প্রদানের সময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, আশা’র জেলা ব্যবস্থাপক মাসুম আলীসহ এনজিওটির উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ভাগ