চৌগাছায় ব্যক্তি উদ্যোগে ৫শ’ পরিবারে ইফতার সামগ্রী উপহার

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সবুজ হোসেন ব্যক্তি উদ্যোগে ইউনিয়নের পাশাপোল, পলুয়া, রঘুনাথপুর, বানুড়হুদা, বুড়িন্দিয়া, দশপাকিয়া ও হাউলি গ্রামের ৫শ’ পরিবারে ইফতার ও ৮০ পরিবারে খাদ্য সামগ্রী ও সবজি বিতরণ করেছেন। গত কয়েকদিনে তিনি এই ইফতার সামগ্রী গ্রামগুলোতে গিয়ে পৌঁছে দিয়েছেন। মঙ্গলবার তিনি ইউনিয়নের হাউলী, দশপাকিয়া, খলসি ও পলুয়া গ্রামের ২শ’ পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি সেমাই, ১ কেজি ছোলা, ৫শ’ গ্রাম চিনি, ১ কেজি আটা, ১ চিড়া ও ১টি করে সাবান। এসময় তার সাথে ছিলেন যুবলীগ নেতা সান্টু রায়হান, পারভেজ হোসেন, আশাদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মো.হুসাইন প্রমুখ। এছাড়া খাদ্যসামগ্রী হিসেবে ৫০ পরিবারে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি করে আলু এবং ৩০টি পরিবারে ১টি করে লাউ, ১টি করে মিষ্টি কুমড়ো, ৫শ’ গ্রাম পেয়াজ, ৫শ’ গ্রাম ঝাল, ৫শ’ গ্রাম করে রসুন বিতরণ করেন।

ভাগ