চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে এক কাঁচামাল ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি গ্রামে মরহুম সাধু জোয়ার্দ্দারের ছেলে হায়দার জোয়ার্দ্দার (৪০) বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে তিনি সেখানে ডুবে মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বাড়ি থেকে গোসল করতে বের হয়ে অনেকক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে দেখা যায় পুকুরে তার লাশ ভাসছে। মৃত ব্যক্তির বাড়ির সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফনের জন্য দিয়ে দেয়া হয়েছে।




