লোকসমাজ ডেস্ক॥ বিশ্বমহামারী করোনা সঙ্কটে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার অসহায় মানুষের মাঝে বিপুল পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সা: সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান ও রিয়াদ মোহাম্মদ ইকবাল।
ছাত্রদলের সভাপতি গণমাধ্যমে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ করোনা সঙ্কটে ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যহত রাখছে। এর ধারাবাহিগতায় আমাদের আজকের এই কর্মসূচি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় দেশের জনগণের পাশে রয়েছে, ঢাকাসহ সারা বাংলাদেশে ছাত্রদল সাধ্যমতো অসহায় দরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করছে।
এই ত্রাণ বিতরণ কার্যক্রমটি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অস্ট্রেলিয়া শাখার সভাপতি কায়াস মাহমুদ।





