শার্শা ও বেনাপোলে পরিবহন শ্রমিকদের মাঝে ইউনয়নের খাদ্যসামগ্রী বিতরণ

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪৬২ ও বেনাপোল শাখার উদ্যোগে শার্শা ও বেনাপোল এলাকায় শ্রমিকদের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বেনাপোল লোকাল বাসস্ট্যান্ডে যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪৬২ ও বেনাপোল শাখার উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দীর্ঘদিন পরিবহন বন্ধ থাকায় শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েন। এ জন্য দুস্থ, অসহায়, কর্মহীন শ্রমিকদের জন্য চাল, ডাল, আলু,তেল, সেমাই, চিনি ও নগদ টাকা দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪৬২এর সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ সভাপতি ইলিয়াস হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, লাইন সম্পাদকনাসির উদ্দিন, বেনাপোল শাখার আহবায়ক খায়রুল ইসলাম মনা, যুগ্ম আহবায়ক শেখ শাহীন উদ্দিন প্রমুখ। বেনাপোল শাখার আহ্বায়ক খায়রুল ইসলাম মনা জানান, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪৬২ ও বেনাপোল শাখার উদ্যোগে শার্শা ও বেনাপোল প্রায় সাড়ে ৬শ পরিবহন শ্রমিকের মাঝে করোনা ভাইরাসে গৃহবন্দী কর্মহীন অসহায় শ্রমিকদের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়।

ভাগ