স্টাফ রিপোর্টর, অভয়নগর (যশোর) যশোর ॥ মহামারী করোনাভাইরাসে যশোরের অভয়নগরে মাঠ পর্যায়ে কর্মরত ১২ জন সাংবাদিককে পিপিই প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নওয়াপাড়া প্রেসকাবের হলরুমে নওয়াপাড়া প্রেসকাবের সভাপতি ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক-সম্পাদক আসলাম হোসেন ও সাধারণ সম্পাদক মোজাফফার আহম্মেদের প থেকে এই পিপিই প্রদান করা হয়। পিপিই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রেসকাবের সভাপতি আসলাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফার আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এস জেড মাসুদ তাজ, কোষাধ্য মো. মফিজুর রহমান দপ্তরী এবং সদস্য হারুন অর রশীদ, তারিম আহমেদ ইমন, সাকিব জিকো, জাকির হোসেন হৃদয়, মো. রিপানুল ইসলাম (রিপন), রকিবুল ইসলাম রুবেল, আরআই রাজা, রবিউল ইসলাম, ডিআর আনিস প্রমুখ। পিপিই বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নওয়াপাড়া প্রেসকাবের সভাপতি ও দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক আসলাম হোসেন বলেন, ভয়াবহ করোনাভাইরাস প্রতিরোধ এবং সংবাদ সংগ্রহে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেনাবাহিনী ও অভয়নগর থানা পুলিশের সাথে সাংবাদিকরা মাঠ পর্যায়ে কাজ করছেন। সাংবাদিকদের সুস্থতা এবং সুরার কথা চিন্তা করে তাদেরকে পিপিই প্রদান করা হয়েছে।




